সিআইএস-বিসিসিআইয়ের ১০ম বার্ষিক সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই)-এর ১০ম বার্ষিক সাধারণ সভা-২০২৩ গতকাল ৫ মার্চ রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন ২০২৩ সালে চেম্বারের সংগঠিত যাবতীয় উন্নয়ন কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন এবং তার নির্বাচিত বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
এরপর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রাশেদুল হোসেন চৌধুরী ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন করেন।
সভায় উপস্থিত চেম্বারের পরিচালকবৃন্দসহ উপস্থিত সদস্যদের প্রানবন্ত আলোচনা-পর্যালোচনার পর পঠিত বার্ষিক প্রতিবেদন এবং উপস্থাপিত আর্থিক প্রতিবেদন সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এরপর উপস্থিত সদস্যবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি জনাব যাদব দেবনাথ। সভা শেষে চেম্বারের সদস্যবৃন্দকে রাতের খাবার পরিবেশন করানো হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সিআইএস-বিসিসিআই বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সিআইএস-বিসিসিআই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে এবং বাংলাদেশের রফতানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসেবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, ইইউসহ সিআইএস দেশগুলো বাজার অন্বেষণের জন্য বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করে চলেছে।
এছাড়াও, সিআইএস-বিসিসিআই সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে রাশিয়া ও অন্যান্য সিআইএস দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত