পাবনায় আড়াইশ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম তাহমিদুজ্জামান বলেন, “দেশের যুবসমাজ ও কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। পোলট্রি শিল্প ও মাছ চাষে ব্যাপক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা সৃষ্টি করা গেলে পুষ্টি জোগানের পাশাপাশি গ্রামীণপর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি উদ্যোক্তা তৈরির কাজে সফল হলে একদিকে যেমন দারিদ্র্য দূরীভূত হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা পাবে। এ জন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। আমরা ইউসিবি কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। আমরা আমাদের ব্যাংককে কৃষি উদ্যোক্তাবান্ধব ব্যাংকে পরিণত করতে চাই।“
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য ‘ভরসার নতুন জানালা’ নামে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৪৪টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত