ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৫:৫

হিন্দি সিনেমায় কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে নিজের জীবনের এই ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা নিজেই জানিয়েছিলেন রণবীর সিং। নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর একের পর এক প্রকাশ্যে আসে যৌন হয়রানি নিয়ে নানা ঘটনা। উঠে এসেছিল বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম।তবে সেই কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন।

সেই রকম কিছু তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাঁকে বাড়িতে ডেকে তাঁর গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য।

এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাঁকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাঁকে নিয়ে যান এক নিভৃত সেখানেই তাঁকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তাঁর পছন্দ। এক কথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন।’ সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি।চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা