আড়ং কুমিল্লা এখন নতুন ঠিকানায়, আরও বড় পরিসরে
বৃহস্পতিবার, ৭ই মার্চ ২০২৪ তারিখে আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে গেলো দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কুমিল্লা আউটলেট। আগের আউটলেট থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে, অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪,০০০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট নতুন এই আউটলেটটি কুমিল্লায় আড়ংয়ের গ্রাহকদের একটি নতুন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। এই আউটলেটটিতে গ্রাহকরা পোশাক, বাড়ির সাজসজ্জা, জুতা এবং গহনার পাশাপাশি আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের সকল পণ্য পেয়ে যাবেন।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মিস তামারা হাসান আবেদ আড়ং এর নতুন কুমিল্লা আউটলেটটির উদ্বোধন করেন। এসময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। "কুমিল্লার গ্রাহকদের জন্য কেনাকাটার আরো উন্নতর একটি পরিবেশ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। কুমিল্লায় আমাদের এই নতুন করে শুরু করার পেছনে রয়েছে সমাজের প্রতি আড়ংয়ের অঙ্গীকার, কুমিল্লায় আমাদের গ্রাহকদের কাছে আরো উন্নতর সেবা পৌঁছে দেয়া এবং একই সাথে স্থানীয় কারুশিল্পিদের সার্বিক উন্নয়ন। এছাড়াও একটি সামাজিক উদ্যোগ হিসাবে ব্র্যাকের মূলনীতিকে ধারন করে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারটিও এই নতুন আউটলেটটি খোলার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে," মন্তব্য করেন মিস আবেদ।
এছাড়াও সীমিত সময়ের জন্য এই নতুন আউটলেটে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর নিবন্ধিত সদস্যরা প্রতি কেনাকাটায় তিন গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই বিশেষ অফারটি ১৩ই মার্চ, ২০২৪ পর্যন্ত চলবে।
আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ। আউটলেটের ঠিকানা: সিল্ভার রহমান ভিলা, ৫৬৭ নজরুল এভেনিউ, কান্দিরপাড়, কুমিল্লা সদর।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত