ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আবার মা হলেন গাল গ্যাদত, নবজাতকের নাম রাখলেন হিব্রু ভাষায়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৬:৬

আবারও মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’–খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। ৬ মার্চ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই খবরটি ভক্তদের জানিয়েছেন গ্যাদত। এ নিয়ে চতুর্থবারের মতো মা হলেন তিনি।

গ্যাদতের ভক্ত-অনুরাগীদের জন্য খবরটি এসেছে বড় চমক হয়ে। কারণ, তিনি যে মা হতে যাচ্ছেন, এ বিষয়ে আগাম কোনো ঘোষণা দেননি।হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। 

গর্ভকালীন সময়টা সহজ ছিল না, অবশেষে তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ। তাই তোমার নাম ওরি, হিব্রুতে শব্দটির অর্থ ‘‘আমার আলো’’; তোমার নামের মধ্যেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত।’

গাল গ্যাদত ২০০৮ সালে প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম কন্যা আলমা ভারসানোর জন্ম হয়। ২০১৭ ও ২০২১ সালে আরও দুই কন্যাসন্তানের মা হন গ্যাদত।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা