ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অষ্টম ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৭-৩-২০২৪ রাত ৮:৫১

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে বুধবার (৬ মার্চ) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।

বিকেলে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এ সময় পাওয়ার স্পন্সর ভাইয়া হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর যুবায়ের ইসলাম শাওন লায়ন মোঃ সোহাগ পাটোয়ারী সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি উপদেষ্টা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন।

উদ্বোধনী দিনে পুরুষ দ্বৈতে জয় পেয়েছে চ্যানেল ২৪ এর কোচি ও সরজ জুটি। তারা হারিয়েছে আমাদের সময়ের রায়হান ও মোমিতুল জুটিকে। অন্যদিকে মিশ্র দ্বৈতে জয় পেয়েছে আমাদের সময়ের টিটু-জেরিন জুটি। তারা হারিয়েছে চ্যানেল২৪ এর কোচি-সুচনা জুটিকে।

এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। সর্বমোট সাতটি ক্যাটাগোরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নিয়েছেন এবারের এই আয়োজনে।

তিনদিন ব্যাপী এই মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুক্রবার বিকেলে ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। সর্বমোট ২০ জনকে এই টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা করে, সঙ্গে পাবেন ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা করে, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত