বাংলালিংক-এর মূল কোম্পানি ভিওন 'এএ' ইএসজি রেটিং অর্জন করেছে
বাংলালিংক-এর মূল কোম্পানি ও বিশ্বের অন্যতম ডিজিটাল অপারেটর ভিওন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (ইএসজি) কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই) কর্তৃক 'এএ' রেটিং অর্জন করেছে।
বিশ্বজুড়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সহযোগিতা ও সেবা প্রদান করে থাকে এমএসসিআই।
বাংলালিংকসহ বিশ্বজুড়ে ভিওন-এর অন্যান্য অপারেটররা টেকসই ও ডিজিটালি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতির মাধ্যমে এই সামগ্রিক রেটিং অর্জনে গুরত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলালিংক তাদের ‘সকলের জন্য ফোর-জি’ কার্যক্রমের বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিশালসংখ্যক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবার সুফল পৌঁছে দিয়েছে। এই প্রচেষ্টা দেশের ডিজিটাল রুপান্তরের ক্ষেত্রে ও সরকারের “স্মার্ট বাংলাদেশ”-এর লক্ষ্য পূরণে গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বাংলালিংক-এর ইএসজি এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬ সাল নাগাদ কোম্পানিটি নারী কর্মীদের সংখ্যা ৩ শতাংশ বাড়িয়ে ২৯ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’-এ জিএসএমএ-এর ‘কানেক্টেড উইমেন ইনিশিয়েটিভ’-এর সাথে যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও, বাংলালিংক এর উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে লাখো মানুষের জীবনে অবদান রেখে যাচ্ছে। মাইবিএল সুপার অ্যাপ দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ, বর্তমানে এর আশি লাখেরও বেশি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে। সম্প্রতি বাংলালিংক টেকসই ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে, যা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা কার্যক্রমের সাথে সামঞ্জস্য বজায় রাখছে।
এই অর্জন কর্মীদের সম্পৃক্ততা ও তাদের সন্তুষ্টির নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে ভিওন-এর প্রতিশ্রুতিকে তুলে ধরে। ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু কোম্পানির কর্মচারী ব্যবস্থাপনা নিয়ে গর্বিত, কারণ এটি সংশ্লিষ্ট সেক্টরের অন্য সকলের চেয়ে মানসম্মত।
১৬ কোটিরও বেশি গ্রাহক নিয়ে বিশ্বের ছয়টি দেশে বিস্তৃত ভিওন-এর সফলতার মূলে রয়েছে বেশকিছু গুরত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত। এরমধ্যে অন্যতম হলো, ইতিবাচক সামাজিক পরিবর্তনে প্রভাব বিস্তারকারী পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকারী নীতিমালাগুলিকে প্রাধান্য দেওয়া ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের দায়িত্ব পালন করা।
বাংলালিংক-এর সিইও, এরিক অস বলেন, “ভিওন এর 'এএ' রেটিং কেবলমাত্র 'সবার জন্য ফোর-জি' উদ্যোগের প্রতি বাংলালিংকের নিষ্ঠাকেই নির্দেশ করে না, বরং সকলের জন্য উদ্ভাবনী ডিজিটাল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকাকে স্বীকৃতি দেয়। বাংলালিংক-এর গৃহীত কার্যক্রমগুলির মূলে ছিলো সবার জন্য উপযোগী কর্মপরিবেশ নিশ্চতি করা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া।”
এই অর্জনটি বিশ্বব্যাপী ১৩১টি টেলিযোগাযোগ সেবা সংস্থার মধ্যে ভিওনকে 'নেতৃত্বদানকারী' বিভাগে স্থান দেয়, যা টেকসই এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলনের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত