ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজের ছেলেরা সিনেমায় আসুক চান না কারিনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১২:১২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০১২ সালে বলিউড তারকা সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। ইতোমধ্যে কারিনার কোল আলো করে এসেছে দুই সন্তান। তাদের একজনের নাম তৈমুর, অন্যজনের নাম জাহাঙ্গীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, দুই ছেলের কেউ অভিনয়ে আসুক সেটা চান না তিনি।

কারিনা বলেন, ছয় মাস বয়সে বেশি মানুষ পছন্দ করত না তৈমুর, কিন্তু জাহাঙ্গীর সেটা করছে। তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই ওর বাবা সাইফের মতো। জাহাঙ্গীর আমার ও সাইফের দু’জনেরই ব্যক্তিত্ব পেয়েছে।

কেমন মা হতে চান? এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, আমি চাই আমার দুই পুত্রই শতভাগ ভদ্রলোক হোক। আমি চাই মানুষ বলুক, তারা ভালোভাবে লালিত-পালিত হয়েছে। তাহলেই আমি ভাবব আমার জীবন সার্থক।

ছেলেরা সিনেমায় এসে তারকা হোক, এমনটা চান না কারিনা। তার ভাষ্য, আমি চাইনা ওরা সিনেমার নায়ক হোক। আমি খুশি হব, যদি তৈমুর এসে আমাকে বলে- আমি অন্য কিছু করতে চাই। সেটা মাউন্ট এভারেস্ট আরোহণও হতে পারে; যেটা তার পছন্দ। আমি আমার ছেলেদের পাশে দাঁড়াতে এবং সমর্থন করতে চাই।

সন্তানদের সব বিষয়ে অতিরিক্ত নাক গলাতে বিশ্বাসী নন এ অভিনেত্রী। তার কথায়, ‘আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমি চাই ওরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমার মা কোনোদিনও কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না। বলতেন, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও। কোনো ভুল হলে সেটা থেকেই শিক্ষা নাও। আমিও বিশ্বাস করি সেই পন্থায়। বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেক সেভাবেই বড় করতে চাই।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ