অনেকেই বলেছিল আমি ফুরিয়ে গেছি: সামান্থা
সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সামান্থা জানিয়েছেন, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এটা তার সেরা সিদ্ধান্ত ছিল।২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভু। বর্তমানে তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়ার পর বেশ অনেক দিনই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
যার ফলে ফিল্ম ক্যারিয়ারে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।জীবনের বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছেন সামান্থা। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ ছবিতেও প্রশংসিত হয়েছে তার কাজ। চিকিত্সার জন্য গত বছরের মাঝামাঝি অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা।
তবে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন তিনি। আপাতত ‘সিটাডেল’ মুক্তির অপেক্ষায় অভিনেত্রী এবং তার অনুরাগীরা।সামান্থা বলেন,‘সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। অনেকেই সেসময় বলেছিল, যে আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারবো না। বেঁচে থাকলেও অভিনয় আর করতে পারবো না। কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে।’
Israt / Israt
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা