শাকিবের কম্পানিতে সাকিব
নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন অভিনেতা শাকিব খান। জনপ্রিয়তা দিয়ে তিনি পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। কিছুদিন আগে নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছেন তিনি।রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন, যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে।
শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কম্পানির পণ্য পাওয়া যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান।এবার শাকিব খানের এই কম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হচ্ছেন মাগুরা-১ আসনের এই সংসদ সদস্য।এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য।এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।
Israt / Israt
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা