বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে জেদ্দায় নয়নতারা, সঙ্গে কে?
দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেছিলেন নায়িকা। ছবিটি তাঁকে এনে দিয়েছে দাদাসাহেব ফালকের পুরস্কারও। ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন নয়নতারা। কিন্তু কয় দিন ধরেই জল্পনা চলছিল, সংসার ভাঙতে চলেছে দক্ষিণি সুপারস্টারের। কারণ, স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। এই ঘটনার পরপরই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই আবার স্বামীকে ফলো করেন অভিনেত্রী।
কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। এরপর বিভিন্ন সময়ে রহস্যজনক নোটও শেয়ার করেন নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার এ হেন কর্মকাণ্ড দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, এই জুটির দাম্পত্য জীবনে চিড় ধরেছে। বিঘ্নেশের সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে অভিনেত্রীর।সব গুঞ্জনে এবার পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী এবং যমজ পুত্রের সঙ্গে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, স্বামী-সন্তানসহ বিমানে চেপেছেন নয়নতারা। ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন জেদ্দায়।
ছেলেদের কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দম্পতি। এই ছবির ক্যাপশনে নয়নতারা বলেছেন, অনেক দিন পর ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারার পোস্ট আবার নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন স্বামী বিঘ্নেশ।যমজ সন্তান উয়ির ও উলাগামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন নয়নতারা-বিঘ্নেশশুধু তা–ই নয়, স্ত্রীকে নারী দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন স্বামী বিঘ্নেশ। নয়নতারা-বিঘ্নেশের হাসিখুশি পারিবারিক ছবি এবং শুভেচ্ছাবার্তা দেখে এতক্ষণে নিশ্চই ভক্তদের দুশ্চিন্তা দূর হয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমও নয়নতারার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুজনের সম্পর্ক অটুট রয়েছে। বিচ্ছেদ তো দূরের কথা, উল্টো দম্পতির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। যমজ সন্তান উয়ির ও উলাগামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন নয়নতারা-বিঘ্নেশ।বছর দুয়েক আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক বিঘ্নেশ শিবন। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হন এই জুটি। এত সুখবরের মধ্যে সংসারে বিচ্ছেদের গুঞ্জন শুনে চোখ কপালে তুলেছিলেন ভক্তরা।
Israt / Israt
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?