ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিরতির পর কাজে ফিরলেন তানিন সুবহা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:২২

অভিনয়ের মানুষ লাইট ক্যামেরা এ্যাকশনের শব্দ ছাড়া শান্তি পাননা। ক্যামেরায় সামনেই যেন শান্তি এবং অভিনয়ের আনন্দ। তাই শান্তির জায়গায়, অভিনয়ের আনন্দে ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শূটিং করলেন তানিন। 

শূটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন- বিরতীর পর শুটিং করছি,  অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

এমএসএম / এমএসএম

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা