২ হাজার কোটি টাকার মাদক চোরাচালানের মামলায় সিনেমা প্রযোজক গ্রেপ্তার
দুই হাজার কোটি টাকার মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তামিল প্রযোজক জাফর সাদিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এনসিবির দাবি, ভারত থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক চোরাচালান চক্রের মূল হোতা জাফর সাদিক। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেন, জাফর সাড়ে ৩ হাজার কেজি সিউডোফেড্রিন অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন।
মূলত মেটাফেটামিন তৈরিতে সিউডোফেড্রিন ব্যবহার করা হয়। তিন বছরে আকাশপথে ও জাহাজে সিউডোফেড্রিনসহ আরও বেশ কিছু মাদক পাচারের জাল বিস্তৃত করেছেন তিনি।
মাদক পাচারের অর্থে ভারতের সিনেমা ও আবাসন খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন জাফর। তামিল ইন্ডাস্ট্রিতে চারটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে একটি সিনেমা এই মাসে মুক্তির কথা রয়েছে।
সপ্তাহখানেক আগে ১৮০ কোটি রুপির সিউডোফেড্রিনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেগুলো তাঁরা শ্রীলঙ্কায় পাচার করছিলেন। এরপরই জাফরের নাম সামনে আসে। এর পর থেকে তাঁকে খুঁজছিল পুলিশ।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের