ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ৫ম বারের মতো ১ম স্থান অর্জন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৪০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২২-২৩ অর্থ-বছরে ১ম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৫ম বারের মতো ১ম স্থান অর্জন।
এ উপলক্ষে ১০ মার্চ ২০২৪ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এম.পি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়ের-এর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মাদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।
উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবি ক্লাউড’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত