ভিন্ন স্বাদে লাউপাতায় ইলিশ পাতুরি
ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ মাছের সব ধরনের পদই হয় সুস্বাদু। এই মাছ স্বাদে ও ঘ্রানে অন্যান্য মাছের চেয়ে আলাদা। ইলিশ দিয়ে নানান পদ তৈরি করা হয় এবং সেসব পদ সবাই-ই কমবেশি খেয়ে থাকবেন। বিশেষ করে ইলিশ মাছের পাতুরি খেতে সবাই পছন্দ করেন।এটি পাতায় মুড়ে তৈরি করা হয়। আপনি লাউপাতায় মুড়ে এটি তৈরি করে নিতে পারেন ।
চলুন জেনে নেই লাউপাতায় তৈরি মজাদার ইলিশ পাতুরির রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ-
১. ইলিশ মাছ ৮ পিস
২. লাউয়ের পাতা ৮ টি
৩. লবণ স্বাদমতো
৪. হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
৫. লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ
৬. কালো সরিষা ৩ টেবিল চামচ
৭. হলুদ সরিষা ৩ টেবিল চামচ
৮. নারকেল কোড়া ৩ টেবিল চামচ
৯. টকদই ৩ টেবিল চামচ
১০. পোস্ত ১/২ চা চামচ
১১. সরিষা তেল ৬ টেবিল চামচ
১২. কাঁচা মরিচ ৮ টি
প্রস্তুত পদ্ধতি-
ইলিশ মাছের টুকরোগুলো হলুদ, মরিচ ও লবনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। এরপর কালো সরিষা, হলুদ সরিষা, পোস্ত, নারকেল কোড়া ও কাঁচা মরিচ ব্লেন্ড করে নিন।তৈরি করা এই পেস্টের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদ, ২ চামচ সরিষা তেল দিয়ে মাখাতে হবে। এই পেস্টের মধ্যে ফেটিয়ে রাখা টকদই মিশিয়ে হবে। এরপর ইলিশ মাছের টুকরোগুলো এই পেস্টের মধ্যে ৫ মিনিট রেখে দিন।
তারপর একটি লাউ পাতার উপর মসলা মাখানো একটি মাছের টুকরো রাখতে হবে। এর উপরে ১ চামচ সরিষা তেল ও ১টি কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এরপর লাউ পাতা ভাজ করে সুতো দিয়ে পেচিয়ে নিতে হবে। এভাবে সবগুলো মাছের টুকরো রেডি করে নিন।
এবার একটি প্যানে ২ টেবিল চামচ সরিষা তেল গরম হলে পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দিবেন।
অন্তত ৫ মিনিট পর মাছগুলো উলটে দিন। এ সময় চুলার আঁচ হালকা থাকবে। না হলে পুড়ে যেতে পারে লাউপাতাগুলো। ১০ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এরপর নামিয়ে লাউপাতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউপাতায় ইলিশ পাতুরি।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?