স্বামী রাজের গ্রেফতারের বিষয়ে বিবৃতির পর শিল্পার প্রথম পোস্ট
স্বামী রাজ কুন্দ্রা পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হওয়ার পর ২ আগস্ট বিবৃতি প্রকাশ করেছিলেন শিল্পা শেঠি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। ভারতের স্বাধীনতা দিবসে সেই নিরবতা ভাঙলেন। জাতীয় পতাকার গ্রাফিকাল ছবি পোস্ট করে সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
শিল্পার স্বামী আপাতত আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে আছেন। গত জুলাই মাসে রাজ গ্রেফতার হন পর্ন ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে। এরমধ্যে প্রতারণার অভিযোগে শিল্পা ও তার মায়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।
দীর্ঘ সময়ের বিরতি ভেঙে শিল্পা বড় পর্দায় ফিরেছিলেন। কিন্তু ‘হাঙ্গামা টু’ নামের সেই ছবিটিও ফ্লপের তকমা পেয়েছে। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিল্পা। সেখানেও হয়ে পড়েছেন অনিয়মিত।
ব্যক্তিজীবনের এই ঝড় শিল্পার পেশাগত জীবনকেও এলোমেলো করে দিয়েছে। গতকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শিল্পা লিখেছেন, আমার সকল ভারতীয় ভাইবোনদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি