মিমি-নুসরাত নেই যুক্ত হলেন রচনা
পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচন নিয়ে চলছে জোর প্রচারণা। রবিবার (১০ মার্চ) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের প্রার্থী তালিকায় নাম নেই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। বরং সেই তালিকায় নতুন যোগ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচন করছেন না টালিউডের দুই অভিনেত্রী। তারা হলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহন। তবে নিজের জায়গা ঠিক রেখেছেন অভিনেতা দেব (দীপক অধিকারী)। বরাবরের মতো ঘাটাল আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন তিনি।
এছাড়াও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের মাঠে নামবেন অভিনেত্রী-সঞ্চালক রচনা ব্যানার্জি (হুগলি), অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), জুন মালিয়ারা (মেদিনীপুর)।
মিমি নিজেই কিছু দিন আগে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন মমতার দফতরে গিয়ে। এরপর সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলেন, ‘আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি।
কিন্তু বিগত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সংসদ সদস্য হিসেবে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি। সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি, সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়।’
তবে নুসরাত জাহানের বিষয়ে সেভাবে কিছু আঁচ করা যায়নি। রবিবারের (১০ মার্চ) ঘোষণাতেই তার বাদ পড়ার বিষয়টি সামনে এলো। এ নিয়ে অবশ্য অভিনেত্রী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে অংশ নিয়ে জয় পান নুসরাত। একই আসরে যাদবপুরের কাণ্ডারি হয়েছিলেন মিমি।
Israt / Israt
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা