এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজের কারখানা নির্মাণ করবে এনার্জিপ্যাক
এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা সম্প্রসারণে করার লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এই
চুক্তির মাধ্যমে শিল্পখাতে নতুন দিগন্তের সূচনা হলো। এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ দিবে এনার্জিপ্যাকের স্টিলপ্যাক।
এ উপলক্ষে এনার্জি সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এনার্জিপ্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ; চিফ বিজনেস অফিসার আলোময় বিশ্বাস; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আমিনুর রহমান খান ও চিফ সাপ্লাই চেইন অফিসার শাহেদ লতিফ।
এছাড়া, এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন; সিনিয়র ম্যানেজার (কমার্শিয়াল) জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্স) রাশেদ আল আমিন খালেদ।
এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি ১,৭৩,৫০০ বর্গফুট জায়গায় নিজেদের কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই চুক্তি অনুযায়ী, কারখানা সম্প্রসারণে কাজ করবে স্টিলপ্যাক। ইস্পাত
কাঠামো নির্মাণে প্রয়োজনীয় সকল সমাধান প্রদান করবে এনার্জিপ্যাকের এই ব্র্যান্ডটি। এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ বলেন, “এক্সিলেন্ট টাইলস এর কারখানা সম্প্রসারণের জন্য আমাদেরকে বেঁছে নেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা উচ্ছ্বসিত বোধ করছি। প্রতিষ্ঠানটির কারখানা নির্মাণে এই খাতের সেরা সমাধান নিশ্চিত করবে স্টিলপ্যাক। এই নতুন কারখানা স্যানিটারিওয়্যার প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, স্টিলপ্যাক প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং (ইস্পাত কাঠামো) নির্মাণে প্রয়োজনীয় সকল সল্যুশনস (সমাধান) প্রদান করে থাকে। স্টিলপ্যাক ইস্পাত-কাঠামো নির্মাণকারী ও প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচারাল বিল্ডিংয়ের জন্য সমাধান (সল্যুশনস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত