ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফুডপ্যান্ডার আয়োজনে রাইডার পার্টনারদের জন্য দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-৩-২০২৪ বিকাল ৬:২১

এ বছর আবারো রাইডারদের ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ’ আয়োজন করেছে ফুডপ্যান্ডা। এবারের আসরে ঢাকার বাইরের ফুডপ্যান্ডা রাইডারদের ০৮টি দল নিয়ে ১০ মার্চ আয়োজিত এই টুর্নামেন্টে বিজয়ী হয় কুমিল্লা সুপার জায়ান্টস। 

ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনব্যাপী ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৪’ শুরু হয়। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়া মোট ৯৬ জন রাইডার ৮টি দলে ভাগ হয়ে নকআউট ও সেমিফাইনাল পর্বের খেলায় অংশ নেন। বিজয়ী দল কুমিল্লা সুপার জায়ান্টস এর হাতে একটি আকর্ষণীয় ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়; পাশাপাশি, রানারআপ দলকেও ১৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। 

জমজমাট এই টুর্নামেন্ট প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, “ফুডপ্যান্ডা’র কার্যক্রমে প্রাণশক্তি হয়ে রয়েছেন আমাদের রাইডাররা। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমরা আমাদের দায়িত্ব বলে বিবেচনা করি। তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের শরীর সুস্থ রাখা ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য। গোটা টুর্নামেন্ট জুড়ে রাইডাররা দারুণ খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দিয়েছেন”।

গতবছর শুধুমাত্র ঢাকা অঞ্চলের রাইডারদের নিয়ে ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’-এর আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। চলতি বছরে আরো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের শীর্ষ অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। সেরা গ্রাহকসেবা নিশ্চিতে রাইডার পার্টনারদের ওপর অনেকটাই নির্ভর করে ফুডপ্যান্ডা। তাই রাইডারদের কল্যাণের অংশ হিসেবে প্রতিনিয়ত তাদের জন্য স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও অনলাইন শিক্ষার মতো বিভিন্ন সহযোগিতাও নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফুড পার্টনার ছিল লেইজার পালংকি, নিউ পেপার চেইজ ফ্রুট স্টোর, ভূঁইয়া করপোরেশন ও এসএন টেক্স; এবং বেভারেজ ও স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল পুষ্টি, পেপসি, ব্লু ও হানায়। টুর্নামেন্টে জার্সি স্পন্সর করে নিউ সান।

Sunny / Sunny

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত