শাকিবের নায়িকা নাবিলা ও মিমি
গেল বছরের শেষে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, আলফা আই ও চরকি। সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফিকে। এরপরই শুরু হয় সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। নায়কের নাম ঘোষণা হলেও কে থাকছেন শাকিবের বিপরীতে সেটা চমক হিসেবেই রেখে দেওয়া হয়। এবার সেই চমকই সামনে এলো। ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন পর শাকিবের ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন।
সোমবার সকালে খবরটি নিশ্চিত করেছেন নাবিলাসহ ‘তুফান’ কর্তৃপক্ষ। শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে দারুণ উচ্ছ্বসিত এপার-ওপার বাংলার দুই অভিনেত্রী। মিমি চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে। আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। শাকিবের ‘তুফান’ দিয়ে আবারও ফিরে আসছেন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক। এদিকে এই দুই অভিনেত্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিন প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানকে নিয়ে আবারও দারুণ কিছু উপহার দিতে চলেছেন ভক্তদের, এমনটাই প্রত্যাশা তাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমা ‘তুফান’।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের