ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জীবনে আর প্রেম আসবে না, লিখে দিতে পারি: পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৪ বিকাল ৭:০

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেখানকার সংবাদমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন এই তারকা।সংবাদমাধ্যমটি একটি ভিডিও সাক্ষাৎকার নিয়েছে অভিনেত্রীর। যেখানে ব্যক্তিগত জীবন ও বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। পরীমণির কাছে প্রশ্ন রাখা হয়েছিল তার মধ্যে খুব বেশি খামখেয়ালি আছে কি-না বা তাকে কি ধরা যায় না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমার মধ্যে খামখেয়ালি নেই। আর ধরা যায় না, ব্যাপারটা একদমই এ রকম না। আমাকে খুব সহজেই ধরা যায়, পাওয়া যায়। কিন্তু আমাকে বুঝে কাজ করাটা হয়তো একটু মুশকিল হয়ে যায়।

যোগ করে পরীমণি বলেন, যারা মুডি তাদের থেকে আমি দূরে থাকি। খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি যারা আমার সঙ্গে মিলেমিশে কাজ করে। আমি একদমই মুডি না। আমি কাজকেই প্রাধান্য দিতে চাই। আমার কাছে ব্যক্তিগত এবং কাজের সম্পর্ক আলাদা।একপর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন নতুন করে প্রেম আসছে কি না? পরী বলেন, আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেওয়ার কোনো ঝুট ঝামেলা পোহাতে হয় না।

তবে আমার পিওর প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি ওর ও আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি। সম্প্রতি পরীমণি একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। অভিনেত্রীর হাতে রয়েছে কলকাতায় নির্মিত হতে যাওয়া ‘খেলা হবে’ নামের একটি সিনেমার কাজ। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।

 
 
 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা