অভিনয়ে আসছেন আশা ভোঁসলের নাতনি
সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে বলিউডে অভিষেক করতে চলেছেন। সন্দীপ সিং পরিচালিত দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন জানাই। নাতনির এখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলেহিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ সিং এর দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমায় ছত্রপতি শিবাজী মহারাজের শত্রু রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে।
আশা ভোঁসলে এক্স-এ একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে ওকে নতুন সিনেমা দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’এছাড়া কেবল আশা ভোঁসলে নন। এই ছবির পরিচালক নিজেও ভীষণ খুশি যে জানাই তার ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন। তিনি জানিয়েছেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরও একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে।
লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে।'তিনি এদিন আরও জানিয়েছেন রানি সাই বাই শিবাজী মহারাজকে মানুষ এবং রাজা হিসেবে উন্নতি করতে অনেকটা সাহায্য করেছেন।দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিটি দারুণ ভাবে বানানো হচ্ছে। এই ছবিটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের