ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সবচেয়ে বেশি কষ্ট দেওয়া মানুষকে ভুলতে পারছেন না ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১:৩৭

ব্যক্তিগত জীবন নিয়ে মনোকষ্টে আছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাই এই মনোকষ্টের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশও করেছেন। সেখানে তিনি লিখেছেন, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাঁর কথাই ভুলতে পারছেন না তিনি।সাধারণত অভিনয়ের পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে বিভিন্ন ধরনের লেখালেখির কারণে শবনম ফারিয়া আলোচনায় থাকেন। বিভিন্ন সময় ফেসবুকে দেওয়া তার এসব পোস্ট তাঁকে আলোচনায় আনে। তেমনই একটি পোস্ট তিনি আজ নিজের ফেসবুকে দিয়েছেন।

তাতে তিনি লিখেছেন, ‘যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কী জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভোলা যাচ্ছে না!’

ফারিয়ার কথায় মনে হয়েছে, তিনি নানাভাবে তাঁর সঙ্গে অন্যায় করা মানুষটিকে বারবার ভুলে থাকার চেষ্টা করেছেন। আর তাতে বারবার ব্যর্থও হয়েছেন। এ ক্ষেত্রে কোনো যুক্তিও কাজে লাগেনি। এমনটা জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘দুনিয়ার সব যুক্তি, সব তর্ক— এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!’

শবনম ফারিয়ার দেওয়া এই পোস্টে মন্তব্য করেছেন উপস্থাপিক শান্তা জাহান। মন্ত্যবের ঘরে তিনি লিখেছেন, ‘ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।’ এর উত্তরও দিয়েছেন শবনম ফারিয়া। তিনি লিখেছেন, ‘আপু, না, অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেওয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’

এদিকে মারজুক চৌধুরী নামের এক ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গাওয়া একটি গানের দুটি লাইন মন্ত্যব্যের ঘরে তুলে ধরেন। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি’ গানের লাইন দুটির মন্তব্যে ফারিয়া লিখেছেন, ‘এইটা একটা অতান্ত দুঃখী স্ট্যাটাস! মজা নিয়ো না!’

 

Israt / Israt

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের