ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নতুন পৃথিবীর জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থায়নে শপআপ-এর উদ্ভাবনী চিন্তা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:৪৯

কাতারের রাজধানী দোহায় সম্প্রতি অনুষ্ঠিত হয় এ অঞ্চলের সর্ববৃহৎ প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘ওয়েব সামিট কাতার-২০২৪’। উক্ত অনুষ্ঠানে কথা বলতে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি সহ বিভিন্ন দেশ থেকে আগত ৪ শতাধিক বিনিয়োগকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্মেলনের লক্ষ্য হলো উদ্ভাবনী জগতের মেধাবীদের সাথে নিয়ে প্রযুক্তির যে বিষয়গুলো বৈশ্বিক প্রভাব ফেলছে সেসব নিয়ে আলোচনা করা এবং সংযোগ গড়ে তোলা।

একজন ‘থট লিডার’ হিসেবে আফিফ জামান উদীয়মান বাজারের অর্থনৈতিক দৃশ্যপটে কীভাবে প্রযুক্তিনির্ভর অর্থায়ন বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সে বিষয়ে বক্তব্য রাখেন। বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এই মডেল প্রযুক্তির মাধ্যমে অর্থায়নকারী ও অর্থ গ্রহীতার স্বার্থ নিশ্চিত করতে পারে বলে মত দেন তিনি।

শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভোক্তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি ‘বিশ্ব বাজার’। এসব দেশ উন্নত দেশের তুলনায় ৫-৬ গুন অধিক গতিতে এগিয়ে যাচ্ছে। এসএমই শিল্পে এই দেশগুলোর অর্থনৈতিক উন্নতির অন্যতম ভিত্তি। আমরা চাই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এসএমই শিল্পকে উত্তরোত্তর উন্নয়ন করা।”

শপআপের ব্যবসায়িক মডেল উদীয়মান বাজারে কীভাবে গতি আনতে পারে, সে বিষয়ে আফিফ জামানের উপস্থাপনা বিনিয়োগকারী ও দর্শকদের মাঝে দারুণভাবে প্রশংসিত হয়। ১০০ কোটি নতুন ভোক্তার উদীয়মান বাজার, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা পরিবর্তনে কীভাবে একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ধারণা দেন দেশের এই উদ্যোক্তা।

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন