ফেরার অপেক্ষায় মাহি
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। একসময় সিনেমা নিয়ে ছিলেন বেশ আলোচিত। কিন্তু দ্বিতীয় বিয়ের পর রুপালি পর্দায় অনিয়মিত হয়ে পড়েন অভিনেত্রী। সেভাবে বড় বাজেটের কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। চলচ্চিত্রের বাইরে সংসার, রেস্তোরাঁ ব্যবসা আর রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি। একসময় কোল আলো করে আসে সন্তান ফারিশ। সন্তানকে নিয়েই রাজনীতির মাঠ চষে বেড়িয়েছিলেন নায়িকা। জনপ্রিয় অভিনেত্রী হলেও রাজনীতির মাঠে প্রচুর দৌড়ঝাঁপ করেও খুব একটা সুবিধা করতে পারেননি মাহি।
রাজনীতির আলোচনা থামতে না থামতেই সম্প্রতি দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি।মাহির স্বামী রাকিব সরকার জানান, একটি খুদে বার্তাকে ঘিরে দুজনের মধ্যে তৈরি হয় দাম্পত্য কলহ। মান-অভিমান রূপ নেয় তিক্ততায়। বহু চেষ্টা-তদবির করেও বউকে ফেরাতে পারছেন না স্বামী। সে কারণে এখন পাকাপাকিভাবেই ভাঙতে যাচ্ছে মাহির দ্বিতীয় সংসার। মাহি আগেই জানিয়ে দিয়েছেন, এখন সন্তান ফারিশই তাঁর পৃথিবী। আর সন্তানের জন্যই আবারও রুপালি পর্দায় ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের এই নায়িকা।
মাহি যে জোরকদমে প্রস্তুত হচ্ছেন, সেটি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আপাতত বিভিন্ন পোশাক, মেকওভার, লেজার ট্রিটমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা গেছে মাহিকে, করছেন ফটোশুট। প্রতিদিনিই নতুন নতুন লুক নিয়ে হাজির হচ্ছেন তিনি, সেসব ছবি পোস্ট করছেন ফেসবুকে। সম্প্রতি ভালুকায় একটি স্টেজ শোতেও দেখা গেছে নায়িকাকে। পাশাপাশি কাজের মূল ক্ষেত্র সিনেমার জন্যও নিজেকে ফিট করার মিশনে নেমেছেন তিনি।
অর্থাৎ, নতুন রূপেই ভক্তদের সামনে আবার হাজির হচ্ছেন মাহিয়া মাহি। শোবিজ অঙ্গনের অনুষ্ঠান গুলোতেও তাঁকে দেখা যাচ্ছে নিয়মিত। রাজনীতিতেও নিজের অবস্থান ধরে রাখতে চান নায়িকা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেননি মাহিয়া মাহি।প্রায় এক যুগ আগে ‘ভালবাসার রং’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’সহ বহু ব্যবসাসফল সিনেমা উপহার দেন মাহি। পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে জনপ্রিয় এই নায়িকাকে।
Israt / Israt
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন