ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ১১:৩৪

ওটিটি’র সিরিজ-এ চঞ্চল চৌধুরী মানেই ভিন্নকিছু। এছাড়া সাম্প্রতিক সময়ে ফিকশন নির্মাণে দারুণ সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। এই দুই মেধাবী নির্মাতা-অভিনেতার জুটি হয়ে নতুন সিরিজ হতে যাচ্ছে। যার শিরোনাম ‘রুমি’। ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী।তকদীর ও কারাগার এই দুটি ওয়েব সিরিজ দিয়ে বাংলা ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে ছিলেন চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, কাজ দুটির সুবাদে তিনি পশ্চিমবঙ্গেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি অর্জন করেন। নতুন খবর, আরও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।

 চঞ্চলকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, রেডরাম, আমি কী তুমি নির্মাণ করে সুনাম অর্জনকারী নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল।এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রটি ভার্সেটাইল এই অভিনেতার জন্যেও একেবারে নতুন! রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

এমনকি নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদ উপলক্ষে হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে। চঞ্চল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুর্খাজির পরিচালনায় প্রয়াত বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। আরেক ছবি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ শুরু হবে আগামীতে।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা