মারা গেছেন ‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা
‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
মৃত্যুর বিষয়টি জানিয়ে ওয়াদুদ রঙ্গিলার ভায়েরা জামিল হোসেন সরকার সংবাদমাধ্যমকে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন ওয়াদুদ রঙ্গিলা। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লোক কাহিনী নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’ সিনেমার ‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানটি লিখেন ওয়াদুদ রঙ্গিলা।
সিনেমাটির মূল চরিত্র খাইরুন সুন্দরীর ছোট ভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনি বিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ছিলেন নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। তিনি নাটক ও কবিতাও লিখতেন।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের