ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

অপেক্ষায় ফারজানা চুমকি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৩:৫৬

লাক্স তারকাভিনেত্রী ফারজানা চুমকি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সাথে সম্পৃক্ত। তবে প্রথমবারের মতো তিনি সিনেমায় অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’তে। করোনার কারণে সিনেমাটি মুক্তি অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তবে এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা সিনেমাটি মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমাতে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়ামসহ আরো অনেকে।

তবে জীবনে প্রথম কোন সিনেমাতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। যে কারণে এই সিনেমাটির মুক্তি নিয়ে ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। ফারজানা চুমকি বলেন, ‘পাপ পূণ্য আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি রাবেয়া চরিত্রে অভিনয় করেছি। আমি চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। খুব ভালোভাবে আমরা সবাই একেবারেই একটি পরিবারের মতো কাজ করেছি। গিয়াস উদ্দিন সেলিমের একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে দর্শকের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। তার নির্মিত মনপুরা, স্বপ্নজাল দর্শকনন্দিত হয়েছে। আশা করছি পাপ পূণ্যও দর্শকের ভালোবাসায় সিক্ত হবে।’

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সারা বাংলাদেশের দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো। তবে ‘স্বপ্নজাল’ সেই তুলনায় দর্শকের কাছে সেভাবে সাড়া ফেলতে পারেনি। ‘পাপ পূণ্য’ কেমন সাড়া ফেলবে তাই এখন দেখার বিষয়।

১৯৯৯ সালে লাক্স আনন্দধারায় ফারজানা চুমকি প্রথম রানার্স আপ হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’। তার স্বামী মীর সাব্বিরের সঙ্গে তিনি প্রথম অভিনয় করেন খায়রুল বাশারের পরিচালনায় ‘হৃদয়ে বসিত’। প্রথম তিনি পিন্টুর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

এদিকে চুমকি এরইমধ্যে তারিক আনাম খান ও নির্মা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন। ১৯৯৯ সাল থেকে চুমকি ‘ঢাকা থিয়েটার’র হয়ে মে অভিনয় করছেন। মে তার অভিনীত নাটক হচ্ছে ‘যৈবতী কইন্যার মন’,‘ হাত হদাই’, ‘বন পাংশুল’ ‘প্রাচ্য’ ইত্যাদি। সর্বশেষ চুমকি ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায়।

প্রীতি / প্রীতি

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী