এপ্রিলে আসছে ‘দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট’
দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা; টিকিট বিক্রিতে একের পর এক রেকর্ডও গড়েছে। ২০২২ সালে দ্য রাউন্ডআপ ও ২০২৩ সালে দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল।কোরীয় সিনেমার দর্শকেরা এই ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা দেখতে মুখিয়ে আছেন। এ বছরের এপ্রিলে মুক্তি পাচ্ছে দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট। দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ সিনেমা। ছবিটি পরিচালনা করছেন হে মিয়ং হেং।
বরাবরের মতো এই সিনেমায়ও গোয়েন্দা মা ডং সিউক চরিত্রে পাওয়া যাবে কোরীয় তারকা ডন লিকে। মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যাপ নিয়ে তদন্তে নামতে দেখা যাবে তাঁকে। ট্রেন টু বুসান সিনেমায় অভিনয় করে দুনিয়াজোড়া পরিচিতি পান লি।২০১৭ সালে আউটলস সিনেমা মুক্তি পায়; পরে ছবিটির সিকুয়েল হিসেবে আসে দ্য রাউন্ডআপ ও দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট। ছবি দুটি ২০২২ ও ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় ছিল।
‘পরিচালক হে মিয়ং হেং বলেন, ‘প্রচুর দর্শক এই সিরিজের সিনেমা দেখতে ভালোবাসেন; আমিও এই ছবিতে বৈচিত্র্য রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। সিনেমায় কমেডি ও অ্যাকশনে জোর দিয়েছি।’গত মাসে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট-এর প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির প্রযোজক মা বলেছেন, ‘১০ বছর আগে দ্য রাউন্ডআপ ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা করেছিলাম। ছবিটি দর্শকেরা কীভাবে নেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’এ সিনেমায় আরও অভিনয় করেছেন কিম মু ইউল, লি জু বিন, পার্ক জি হোয়ান।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের