ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চায়  দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:৮

বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফরত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাথে। 

আজ ১৩ মার্চ বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফিকা বিনিয়োগ করতে পারে। এতে  দুই দেশের মধ্যেকার  ব্যবসায়ীক সম্পর্ক বাড়বে। 

এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন- বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।

এসময় বাজুসের সহ- সভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান। 

বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোন ডায়মন্ড কাটিং কারখানা নাই। তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান। 

এই বৈঠকে দক্ষিন আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া, এছাড়া বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহ সম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ন চন্দ্র দে, মো.মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম, মো. আলী হোসেন। 
 

 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত