ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতির শপথের আগে আফগানিস্তানকে স্বাগত জানাবে না বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৪:৯

তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের নতুন সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত দেশটিকে স্বাগত জানানো যায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার আফগানিস্তানের যেকোনো স্থিতিশীল পক্ষের সঙ্গে কাজ করবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কাবুল দখলের পর তালেবান যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তখন এ নিয়ে কথা বললেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিমেচিউর। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাজা পারমানেন্ট অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’

গত মাসে আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর একে একে দেশটির বিভিন্ন প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবান। সবশেষ রবিবার রাজধানী কাবুলে প্রবেশ করে তারা। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের পতন নিশ্চিত হয়েছে। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানে থাকা তিন বাংলাদেশিকে নিরাপদে অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’

প্রীতি / প্রীতি

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী