ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিএমএসএমই গ্রাহকদের ক্রেডিট গ্যারান্টি সুবিধাদানে ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:১৫

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রবৃদ্ধিতে সহায়তা করার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক দুটি চুক্তি (পার্টিসিপেটরি অ্যাগ্রিমেন্ট) করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির উদ্দেশ্য নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোগ পুনঃঅর্থায়ন সুবিধা (স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিম) ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াকরণে পুনঃঅর্থায়ন সুবিধার অধীনে সিএমএসএমই (কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি) গ্রাহকদের ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করা।

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিজিডি) নাহিদ রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন, ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম ভূঁইয়া, ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই মো. মোহসিনুর রহমান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৌশলগত এ অংশীদারত্ব উদ্যোক্তা বৃদ্ধি, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা ও যারা কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত সেসব এসএমই উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করবে। ইউসিবির লক্ষ্য এ চুক্তির মাধ্যমে সিএমএসএমই খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাংলাদেশে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত