মুম্বাইয়ের স্কুলে এড শিরান!
বর্তমানে ভারতের অবস্থান করছেন ‘আমেরিকান পপ তারকা’ এড শিরান! রিলসে ভক্তদের চমকে দিয়েছেন গায়ক। মুম্বাইয়ের একটি স্কুল পরিদর্শনে গিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি স্কুলে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন এড শিরান। এ সময় তার বিখ্যাত গান ‘শেপ অফ ইউ’ গেয়ে শোনান শিশুদের। মঙ্গলবার এড শিরান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন।
এসময় তিনি লেখেন, ‘আজ সকালে মুম্বাইয়ের একটা স্কুলে গিয়েছিলাম এবং বাচ্চাদের সঙ্গে পারফর্ম করলাম। খুব মজা করেছি। ভারতে আসতে পেরে দারুণ খুশি।’ ২০২৪ সালে এশিয়া ও ইউরোপ ট্যুরের অংশ হিসেবে ১৬ মার্চ মুম্বইয়ে পারফর্ম করার জন্য প্রস্তুত তিনি। আগামী ১৬ মার্চ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে পারফর্ম করবেন এড। ১৬ মার্চের অনুষ্ঠানে এড শিরান ছাড়া আরও গাইবেন প্রতীক কুয়াদ। টিকিটের মূল্য ৯.৫ হাজার টাকা দিয়ে শুরু।
ভারতে এটা শিরানের দ্বিতীয় কনসার্ট, সর্বশেষ কনসার্ট হয়েছিল ২০১৭ সালে। প্রথম বার এডের শো দেখতে প্রায় ভেঙে পড়েছে বলিউড। সেই সময় তার সঙ্গে ছবি তোলার প্রায় হুড়োহুড়ি পড়ে বলিউড তারকাদের। সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতেও যান গায়ক। আমেরিকান এই পপ তারকাকে নিয়ে দ্বিতীয় সফরে উন্মাদনা থাকে কি না সেটাই এখন দেখার।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের