রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের জানাজা দুপুরে
কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
বুধবার রাত ৯টার দিকে সাদি মহম্মদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, ওই দিনও তানপুরা নিয়ে তিনি সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা, শিল্পী সাদি মহম্মদ আত্মহত্যা করেছেন।’ পরে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।
জানা গেছে, গত বছরের ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যাওয়ার পর থেকেই ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছে, মা হারানোর বেদনা তিনি নিতে পারেননি।সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।এ ছাড়া ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে।
Israt / Israt
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?