ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গানের সংখ্যা নয়, মানের দিকে খেয়াল রেখেছি : নদী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১:০

এক সপ্তাহে পরপর দুটি গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী। আরো অনেক গান প্রকাশের অপেক্ষায়। এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।মন আমার তোমার কথা কয়’ ও ‘মন মানে না’—পর পর দুটি গান প্রকাশ পেয়েছে।

যাঁরা শুনেছেন গান দুটি তারা ভালোই বলেছেন। ‘মন আমার তোমার কথা কয়’ গানটি ফোক ঘরানার। আমার সঙ্গে গেয়েছেন বেলাল ভাই (বেলাল খান)। ‘মন মানে না’ গানটি আমার একক কণ্ঠে গাওয়া।

 আমি সব সময় ভালো গানের পেছনে থেকেছি। গানগুলো শুনলে বুঝতে পারবেন, একটা কোয়ালিটি আছে। ক্যারিয়ারে শওকত আলী ইমন ভাই, ইমন সাহা দাদা, বাপ্পা মজুমদার দাদাদের সঙ্গেই বেশি কাজ হয়েছে।

এখন নিয়মিত গান করছি। মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু পছন্দের গান কাভারও করছি। সম্প্রতি অরিজিৎ সিংয়ের গাওয়া ‘একা একেলা মন’ গানটি কাভার করেছি। খুব শিগগির প্রকাশও করব।

এর আগে তাহসান খান ভাই ও মিথিলা আপুর গাওয়া ‘অগোচরে’ কাভার করেছিলাম, শ্রোতারা দারুণ পছন্দও করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি মৌলিক গান করেছি যেগুলোর ভিডিও নির্মাণ চলছে। আশা করছি এই ঈদে আমার পাঁচ-সাতটা মৌলিক গান প্রকাশ করতে পারব।

আপনার কণ্ঠে ‘পোড়ামন ২’ ছবির ‘সুতো কাটা ঘুড়ি’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তারপর আর সেভাবে প্লেব্যাকে পাওয়া যায়নি কেন? আমি একটু ঘরকুনো টাইপের মানুষ। কাউকে কোনো দিন বলিনি, আমাকে একটা গান দেন। এটা আমাকে দিয়ে হবেও না। যখন কেউ গানের জন্য আমাকে ডাকে তখনই কেবল গাই।

‘সুতো কাটা ঘুড়ি’ গানটি এত জনপ্রিয় হওয়ার পরও মানুষ কেন আমাকে ডাকেনি সেটা জানি না। সম্প্রতি ‘রক্তক্ষরণ’ নামে একটা ছবিতে গেয়েছি। সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত।

গত বছরই আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ওপর মাস্টার্স করেছি। তবে আমার ইচ্ছা ইন্টেরিয়র ডিজাইনার হওয়া। সেই জন্য এই বছর একটা কোর্সও করব। তবে আমার কাছে সবার আগে গান, পরে অন্য কিছু।

হ্যাঁ। এখন নিয়মিত লিখছি ও সুর করছি। সম্প্রতি ‘মন’ নামের একটি গান তৈরি করেছি। আমাদের ইন্ডাস্ট্রিতে তো শিল্পী নিজে লিখে সুর করলে অনেক সংগীত পরিচালক অভিমান করেন। জানি না আমার প্রতি কারো অভিমান জন্মায় কি না! আসলে এখন যেভাবে গান পেতে হয় আমি সেভাবে গান পেতে চাই না। তাই নিজেরটা নিজেই করছি। ইচ্ছা আছে আমার ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে অন্তত একটা করে গান প্রকাশ করার।

news_google_icon_128

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা