ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে বলিউডে উরফি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ২:৪৩

ভারতের টেলিজগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকে ছবি-ভিডিও পোস্ট করে প্রায়শই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন ভূমিকায়  দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্র বলিউডে অভিষেক করবেন উরফি।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, অবশেষে হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন উরফি জাভেদ। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত সিনেমা‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটির সিক্যুয়েল।

এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। শোনা যাচ্ছে, এই সিনেমাতে পরিচালক সমাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে সমসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার। 

 সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন।বিতর্ককে যে কোনো দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা