ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে: অপূর্ব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ২:২৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের নামে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সেই সঙ্গে তাকে আইনি নোটিস পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে বলে অপূর্ব জানিয়েছেন। 

গণমাধ্যম অনুযায়ী, জিয়াউল ফারুক অপূর্বের বলেন, “বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) ও বিষয়টি জানে। তারা যা বলার বলবেন।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।”

এদিকে অপূর্বের এমন অপ্রীতিকর ঘটনায় পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে। পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্টে অপূর্ব প্রসঙ্গে লেখেন ‌“কাউকে ছোট করে, অসম্মানিত করে কেউ কখনই বড় হতেই পারে না কোনোদিন। ফেসবুকে প্রকাশ্যে তো অবশ্যই নয়।

আর ফেসবুক কখনই আদালত না যে এখানেই সব কথা বলতে হবে, বিশেষ করে নেগেটিভ কথা। ‘প্রহেলিকার’ মতো বলতেই চাই, চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না।”তিনি আরও লেখেন, “আর ইন্ডাস্ট্রি কখনোই একা একা এগোয় না। সব্বাইকে নিয়েই সামনে এগোয়। আর অপূর্বর ১৬/১৭ বছরের ক্যারিয়ার টানা ধরে রাখাও এমনি এমনি হয়নি।

পাশাপাশি এও বলতে চাই, আমার খারাপ সময়ে বা দুঃসময়ে কে আমার পাশে থাকল না, তা আমি মাথায় রাখি না কখনই। বরং আমার প্রিয়জনদের জন্যে শুভ কামনা আমার মন থেকে সবসময় আসে।”অভিনেত্রী সাবিলা নূর নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, জিয়াউল ফারুক অপূর্ব একজন স্বনামধন্য, পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী।

২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ গড়েছেন। কোনো ভুল-বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুণ্ণ হোক, আমরা চাই না। ভুল-বোঝাবুঝির অবসান হোক।

Israt / Israt

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের