‘পেয়ারার সুবাস’ আসছে ওটিটিতে
৯ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অভিনেত্রী জয়া আহসান ও প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। এ সিনেমার প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল। প্রেক্ষাগৃহের পর আহমেদ রুবেলকে উৎসর্গ করা সিনেমাটি এবার আসছে ওটিটিতে!
দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি জানান, চলতি মাসেই চরকিতে নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ স্ট্রিমিং হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’ প্রেক্ষাগৃহের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে। শিল্পী বাঁচে তার কাজ দিয়েই। আহমেদ রুবেলও তার কাজ ও শিল্প দিয়েই বেঁচে থাকবেন আমাদের মাঝে।
‘পেয়ারার সুবাস’ আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চরকিতে দেখা যাবে। ৯২ মিনিটের এই সিনেমাতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের