ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখ-সালমান-আমির এক সিনেমায়!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৩-২০২৪ বিকাল ৬:৫৪

বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এক সিনেমায় এ যেন আকাশ-কুসুম কল্পনা। তবে এবার সত্যিই তিন খানকে একসঙ্গে পর্দায় দেখা যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনেই এই বড় ইঙ্গিত দিলেন আমির খান। যে ছবির জন্য অনুরাগীরা এতদিন ধরে অপেক্ষায়, সেই ছবিই হয়তো এবার তৈরি হতে চলেছে। আর তার ইঙ্গিতটা দিলেন আমির নিজেই।

বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছে তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সালমানকে একসঙ্গে নিয়ে একটি সিনেমা তৈরি করার। কিন্তু কোনো পরিচালকই সাহস করছেন না এই ছবি নির্মাণের। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান।

জন্মদিনে ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে সিনেমাতে অভিনয় করতে আগ্রহী। তারাও দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন। আমির আরও জানান, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম (শাহরুখ, সালমান এবং আমির)

আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি ছবি করতে হবে।আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা ছবি বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে ৩ জনই হ্যাঁ বলব।

এদিকে কদিন আগে তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। তার মাঝেই এবার এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখার জল্পনা। 

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা