পদ্মা সেতুর রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন
পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা জংশন। পদ্মা সেতুর দুই প্রান্ত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪৩ কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। সেতুর দুই প্রান্তে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি ৮১ শতাংশ।
কঠোর বিধিনিষেধেও চলছে রেললাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর দুই প্রান্তে ৫ দশমিক ২৫ কিলোমিটার রেল সংযোগ সেতুতে আধুনিক রেল ট্র্যাক বসছে। পদ্মা সেতুর সড়কপথের সঙ্গেই রেলপথ সচল করতে কাজে এখন বিশেষ গতি। পাশাপাশি ভাঙায় বিশ্বমানের রেল জংশন তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলেছে।
স্থানীয়রা বলছেন, ভাঙ্গা এখন ভাঙ্গা নেই। পুরো চেহারা বদলে গেছে। দক্ষিণাঞ্চলের লোক ট্রেনে চড়ে ঢাকা যেতে পারবে, পাশাপাশি রাজশাহীসহ আরো অনেক জায়গায় যাওয়া যাবে। এটি অনেক ভালো খবর।
পদ্মা সেতু রেল লিংক প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলছেন, পদ্মা সেতুর সঙ্গেই এই অংশে রেল সচল করতে কাজ চলছে বিশেষ গতিতে। আর পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙ্গা রেল জংশন।
তিনি আরো বলেন, কাজ মোটমুটি এখন একটা শেষপর্যায়ে নিয়ে এসেছি। আমাদের স্টেশনের কাজটাও অনেক এগিয়ে নিয়ে এসেছি। স্টেশন বিল্ডিংয়ের কাজগুলো আমরা কিছুদিন পরই শুরু করতে পারব বলে আশা করছি। ঢাকা থেকে যশোর পযর্ন্ত ১৭২ কিলোমিটার এবং রাজধানী থেকে মাওয়াসহ বাকি অংশের রেললাইনের কাজ সম্পন্ন হবে ২০২৪ সালের মধ্যে।
এমএসএম / জামান
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা