বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় শ্রেণির ‘ক’ বিভাগে ‘প্রকৃতি ও বাংলাদেশ’, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ও ‘গ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণির ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও একাডেমির প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানে তিনটি বিভাগে বিজয়ীদের পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও মূল্যবান বই প্রদান করা হয়। এসময় আগত অতিথি ও অভিভাবকগণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মজিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল ও সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান । চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন জনাব কিরীটি রঞ্জন বিশ্বাস।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত