কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই: নিপুণ
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেলে চমক আছে। গতকাল রোববার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে একসময়ের নায়ক মাহমুদ কলির নাম ঘোষণা করা হয়।নিপুণ বলেন, ‘অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সাহেব সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যাঁরা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তাঁরাই আসুক এখানে। সেই দিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
তাঁর জন্য এ জায়গাটা থেকে কাজ করা অনেক সহজ হবে। আমরা শিল্পীরা তাঁকে পেয়ে আনন্দিত।’ এই অভিনেত্রীর ভাষ্য, সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই।’
সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলেন, ‘আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’
এদিকে যখন সমিতির কার্যালয়ে কলি-নিপুণের সংবাদ সম্মেলন চলছিল, তখন এফডিসির ক্যান্টিনের সামনে মিশা-ডিপজল প্যানেলের ইফতার–পরবর্তী অনুষ্ঠান চলছিল। সেখান থেকে মিশা সওদাগর নিপুণকে উদ্দেশ করে বলেন, ‘কমিটির মেয়াদ শেষ অথচ তারা সমিতির কার্যালয়কে মিটিং ঘর বানিয়েছে। এটি ঠিক না; কারণ, এই কমিটির এখন মেয়াদ নেই, তারা কার্যালয়কে ব্যবহার করতে পারে না। এটা অন্যায়।’
Israt / এমএসএম
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা