ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে ভর্তি সব্যসাচী, কী হয়েছে অভিনেতার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:৪৬

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ জানিয়েছে, অভিনেতার পেসমেকার বসানো হতে পারে। তবে তাঁর অসুস্থতা নিয়ে পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব্যসাচীর কী হয়েছে, তা জানতে আনন্দবাজার অনলাইন অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে। তিনি এ প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাননি। তবে সব্যসাচী যে হাসপাতালে ভর্তি, সে খবর তিনি নিশ্চিত করেছেন। মিঠু বলেন, ‘আমি খুব ব্যস্ত। ওবেলায় গিয়ে পরিস্থিতি দেখে তারপর মন্তব্য করব।

’সম্প্রতি সন্তান গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারক করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন গৌরব।

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র—সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও তিনি ব্যাপক পরিচিতি পান ‘ফেলুদা’র চরিত্রে অভিনয় করে।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা