ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পরীমনির নতুন অধ্যায় শুরু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৪:৩৭

শুটিং স্পট থেকে আদালতপাড়া, জেল-কোথায় নেই তিনি। তবে এবার সিনেমা ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনি। আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাঁর টলিউড–যাত্রা। কলকাতায় প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ের জন্য ওপার বাংলায় পাড়ি জমালেন পরীমনি। পরীমনি যে টলিউডের সিনেমায় চুক্তিবদ্ধ সেটা জানা গিয়েছিল বেশ কয়েক দিন আগেই। তখন সিনেমার প্রসঙ্গ খোলাসা না করলেও আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সরব হয়েছিলেন নায়িকা। তবে ধীরে ধীরে আসতে থাকে কলকাতায় পরীর নতুন সিনেমার তথ্য-উপাত্ত।

সোমবার পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা। ‘ফেলুবকশি’র শুটিংয়ে অংশ নিতেই এবার কলকাতায় গেলেন পরীমনি। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কলকাতা মিশন শুরু হয় তাঁর। পরীর কলকাতার প্রথম ছবির নাম ‘ফেলুবকশি’। পরিচালনায় থাকছেন দেবরাজ সিনহা। সিনেমাতে পরীমনির নায়ক টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। মঙ্গলবার থেকে শুরু হয় সিনেমার প্রাথমিক শুটিংয়ের কাজ। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা বলছে, ‘ফেলুবকশি’ ছবিটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন পরীমনি। তবে তিনি জানিয়েছেন, এটি একটি থ্রিলার ছবি। জানা গেছে, তাঁর চরিত্রের নাম লাবণ্য। পরীর সঙ্গে পশ্চিমবঙ্গের নায়িকা মধুমিতা সরকারের থাকার খবরও শোনা যাচ্ছে।

তবে এর আগেও কলকাতার সিনেমার অংশ হয়েছিলেন পরী। সেসব বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি। সর্বশেষ ভালোবাসা দিবসে পর্দায় দেখা গেছে নায়িকাকে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমার কাজও শেষ করেছেন পরীমনি। এর বাইরে ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমাতেও দেখা যাবে নায়িকাকে। পশ্চিমবঙ্গে শুটিংয়ের পাশাপাশি কলকাতায় একটি বিজ্ঞাপনেও কাজ করবেন বাংলাদেশের এই নায়িকা।

 

Israt / এমএসএম

ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?