অরুন্ধতীর অবস্থা সংকটজনক, আর্থিক সাহায্য চাইলেন পরিবার
গত সপ্তাহে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গুরুতর আহত অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তাঁর অবস্থাও খুবই সংকটজনক। অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছে তাঁর সহশিল্পী ও বন্ধুদের পক্ষ থেকে।
১৪ মার্চ একটি ভয়ানক সড়ক দুর্ঘটনায় আহত হন অরুন্ধতী। তারপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী।তাঁর কিছু অস্ত্রোপচারও করতে হবে। যার জন্য তাঁর বন্ধু গোপিকা অনিল আর্থিক সাহায্য চেয়েছেন। পরিবারকেও দেখা গেছে তহবিল সংগ্রহের প্রচারের মাধ্যমে মানুষের কাছে অর্থ চেয়েছেন।যেখানে তিনি তাঁর বন্ধু অরুন্ধতী নায়ারের জন্য আর্থিক সাহায্যের জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছিলেন।
গোপিকা অনিল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা যেতে পারে, তার বিশদও শেয়ার করেছেন। গোপিকা অনিল লিখেছেন, ‘আমার বন্ধু অরুন্ধতী নায়ার এখনও খুবই সঙ্কটজনক অবস্থায় রয়েছে। কিছুদিন আগে তাঁর দুর্ঘটনা ঘটে। তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন এবং প্রতিদিন হাসপাতালের বিল বাড়ছে।যা তাঁর পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ছে। আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি, হাসপাতালের বিল বাড়ায় আরও দুশ্চিন্তায় সকলে। অরুন্ধতী এবং তাঁর পরিবারকে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে যেভাবে পারেন অর্থ সাহায্য করার জন্য অনুরোধ করছি। আসুন সবাই মিলে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
’অরুন্ধতী নায়ারের আরেক বন্ধু, রেমিয়া জোসেফও বলেছিলেন যে অভিনেত্রীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন। তবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেনি বলেও জানিয়েছেন। রেমিয়া জোসেফ এ বিষয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘অরুন্ধতী তামিলে প্রধান নায়িকা হিসেবে পাঁচটি সিনেমায় কাজ করেছেন। তিনি এতটাই গুরুতর আহত যে গতকাল পর্যন্ত চিকিৎসকেরা সন্দেহ করেছিলেন তাঁর ব্রেন ডেথ হয়েছে। তবুও, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
আমি জানি এটার প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি ফোন করে জিজ্ঞেস করত যে ও কেমন আছে! আর্থিক সাহায্যের কথা না হয় ভুলেই যান।’অরুন্ধতী নায়ার ১৪ মার্চ কেরালায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ঘটনাস্থলেই মারাত্মক জখম হন অভিনেত্রী, মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকেই হাসপাতালে ভর্তি অরুন্ধতী।
Israt / Israt
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক