বীরের জন্মদিনে বুবলীর আবেগঘন বার্তা, যা লিখলেন শাকিব
চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের আজ জন্মদিন। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন নায়িকা। ছেলেকে উদ্দেশ করে ভিডিওজুড়ে মা ও সন্তানের ভালোবাসা, টান এবং অনুভূতির কথা তুলে ধরেছেন বুবলী। এ সময় সন্তান বীরের জন্মের সময়কার এবং পরবর্তী সময়ের ছবি-ভিডিও দিয়েছেন ‘প্রহেলিকা’ নায়িকা।
‘মায়ের কথা’ নামে ওই পোস্টে বুবলী বলেছেন, ‘২১শে মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা। আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে। এই সেই সেরা সময়। যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছো বাবা। মা হিসেবে আমার নতুন জন্ম। তোমার নানুমা সব সময় একটা কথা বলতেন, মা হলে বুঝবি কেন আগলে রাখি। আমি এখন সত্যিই বুঝি মা শব্দের মানে।’
ভিডিওতে করোনা মহামারির সংগ্রাম নিয়ে অভিজ্ঞতার বর্ণনা করেন বুবলী। যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় সন্তানকে নিয়ে পড়া কঠিন পরিস্থিতির কথাও উল্লেখ করেন নায়িকা। একা চলার কঠিন বাস্তবতার কথা উঠে এসেছে তাঁর কণ্ঠে।
বুবলীর পাশাপাশি ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। যদিও শাকিবের সিনেমা নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বুবলী।
Israt / এমএসএম
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের