ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৩-২০২৪ সকাল ৯:২১
ফাইল ছবি
ফাইল ছবি

দেশরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

শুক্রবার (২২ মার্চ) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, যৌন হয়রানি প্রতিরোধে অনলাইন-অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করবে মানবসম্পদ বিষয়ক উপকমিটি। এছাড়া সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার।

আবিদ রহমান / আবিদ রহমান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন