ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ১২:৩২

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে লালন (২৪) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় লালন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৭ নম্বর বেডে তার মৃত্যু হয়। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। লালনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ভেতুর গ্রামে। তিনি ওই এলাকার ময়নাল হকের ছেলে।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক তেলির চালা এলাকায় শফিক খানের বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ওই বাড়ির রান্নাঘরে শ্রমিকরা রান্না করছিলেন। ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি পরিবারের সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। নতুন আরেকটি সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর