"চ্যাট জিপিটি"র সহায়তা নিয়ে গান লিখে সুর দিলেন শিহাব "
বর্তমান সময়ে বাংলাদেশের গানের জগতে প্রতিভাবান সুরকার, সংগীত আয়োজক ও সঙ্গীত শিল্পী শিহাব আশরাফুল। বিভিন্ন জনপ্রিয় গানের মর্যাদা অক্ষুন্ন রেখে কাভার ভার্সন তৈরি করে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন বেশ কয়েকবার। শ্রোতা মহলে তার কাভার করা গানগুলো প্রশংসাও পেয়েছে ব্যাপক। এছাড়া তিনি বিভিন্ন সময়। এছাড়া তিনি বিভিন্ন সময় গজল, হামদ, নাত এসবও তৈরি করে থাকেন।

আইসিটির এই যুগে পুরো পৃথিবী গিয়েছে প্রযুক্তিনির্ভর। সংগীত দুনিয়াও এর ব্যতিক্রম নয়। বিগত দিনগুলোতে সংগীতায়োজনে প্রযুক্তির সহায়তা নিতে দেখা গেলেও আজকাল প্রযুক্তির সহায়তায় গান লেখার কথাও শোনা যাচ্ছে বিভিন্ন দেশে। বাংলাদেশের সংগীত-সংশ্লিষ্টারাও আজকাল এ আই বা চ্যাটজিপিটির সহায়তা নিয়ে লিখে ফেলছে সুন্দর সুন্দর গান। সম্প্রতি এমনি একটি কাজ করেছেন সুরকার ও সংগীতশিল্পী শিহাব আশরাফুল। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস প্রদানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন তিনি। চ্যাট জিপিটির সহায়তা নিয়ে লেখা গানটির সম্ভাব্য শিরোনাম 'আমার অস্তিত্ব'। গানটিতে সুর এবং কন্ঠও দিয়েছেন শিহাব আশরাফুল নিজেই। খুব শীগ্রই গানটি প্রকাশ করা হবে সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে তিনি সংগীত পরিচালক হিসেবে কর্মরত আছেন " Studio Maestros" এ। তার নিজের লেখা ও সুর করা মৌলিক গান প্রকাশ পাবে ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।
আবিদ রহমান / আবিদ রহমান
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের