টাকা না দেয়ায় গুন্ডা ভাড়া করে বাবাকে খুন করলো কিশোর
বাবার কাছে টাকা চেয়েছিল ছেলে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ছেলের হাতে প্রাণ খোয়াতে হয়েছে তাকে। বাবাকে হত্যার জন্য সেই ছেলে তিনজন গুন্ডা ভাড়া করে। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার এমন ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যবসায়ীর নাম মহম্মদ নইম (৫০)। তিনি স্বর্ণের দোকানের মালিক ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুষ্কৃতিকারীদের গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ১৬ বছরের ছেলেসহ ওই তিন ভাড়াটে গুন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিন ভাড়াটে গুন্ডারা হলেন, পীযূষ পাল, শুভম সোনি এবং প্রিয়াংশু। ঘটনার সময় তিন দুষ্কৃতিকারী বাইকে ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, পর্যাপ্ত টাকা না দেয়ায় বাবাকে হত্যার পরিকল্পনা করে সে।
ওই কিশোর পুলিশকে জানিয়েছে, বাবার কাছে কিছু টাকা চেয়েছিল সে। সেই টাকা না পেয়ে খুন করার পরিকল্পনা করে। ভাড়াটে গুন্ডাদের ৬ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল ওই কিশোর। আর কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হয়েছিল দেড় লাখ টাকা। দুষ্কৃতিকারীদের ওই কিশোর জানিয়েছিল, বাবাকে খুন করতে পারলে বাকি টাকাও সে দিয়ে দেবে।
পুলিশের তদন্তে জানা গেছে, বাবার স্বর্ণের দোকান থেকে মাঝেমাঝেই ইচ্ছামতো টাকা চুরি করত সে। চাইলে বাবার কাছ থেকে টাকা পাওয়া যেত না। এই টাকার জন্যই আগেও সে বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু একাধিকবার ব্যর্থ হয়েছে। জুভেনাইল কোর্টে ওই কিশোরের বিচার হবে বলে জানিয়েছেন এএসপি দুর্গেশ কুমার সিংহ। আপাতত তাকে জুভেনাইল সেন্টারে রাখা হয়েছে।
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের